আমরা আমাদের বইয়ের মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি আপনি ডেলিভারি পাওয়ার পর কোনো বই ক্ষতিগ্রস্ত অবস্থায় পান, আমরা আপনাকে রিফান্ড বা এক্সচেঞ্জের সুবিধা প্রদান করব, ইনশাল্লাহ

এক্সচেঞ্জ নীতিমালা:

যদি আপনার অর্ডারকৃত বইয়ে কোনো ত্রুটি থাকে এবং আপনি বই এক্সচেঞ্জ করতে চান, তাহলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রুটি প্রমাণসহ আমাদের সাথে যোগাযোগ করুন। পুরনো ক্ষতিগ্রস্ত বই ফেরত নিয়ে আপানকে নতুন বই সরবরাহ করা হবে। আর যদি আমাদের কাছে উক্ত বইয়ের স্টক তখন না থাকে, তাহলে ত্রুটিযুক্ত বইটি ফেরত পাওয়ার পর পরিশোধিত অর্থ (ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়) রিফান্ড করা হবে।

রিফান্ড নীতিমালা:

কোনো কারণে যদি আপনার অর্ডারকৃত বই, আমাদের বিজ্ঞাপণে দেখানো বই থেকে ভিন্ন হয়ে থাকে তাহলে অথবা নির্ধারিত সময়ে আপনার অর্ডারকৃত বই আমরা আপনার কাছে পৌঁছে দিতে ব্যর্থ হলে, আপনি পরিশোধিত অর্থ যে মাধ্যমে পরিশোধ করেছেন সেই একই মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট, কার্ড ও ব্যাংক ট্রান্সফার ইত্যাদি) ফেরত দেওয়া হবে

বই হাতে পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রুটি প্রমাণসহ আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনার অভিযোগ যাচাইয়ের পর দ্রুত রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে। রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হলে, বইয়ের মূল্য আপনার প্রদানকৃত পেমেন্ট পদ্ধতিতে ফেরত দেওয়া হবে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়। তবে নির্দিষ্ট সময়ের পর আমাদের জানালে রিফান্ড নীতিমালা প্রযোজ্য হবে না।

আমরা চাই আপনার অভিজ্ঞতা সবসময়ই সন্তুষ্টিমূলক হোক। যদি কোনো কারণে আপনার অর্ডারকৃত বই নিয়ে কোনো সমস্যা হয়, আমাদের গ্রাহক সেবা টিম তার দ্রুত সমাধান দিতে সব সময় প্রস্তুত।

×